বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের আহবান রেজাউল করিমের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের আহবান রেজাউল করিমের
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪



বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের আহবান রেজাউল করিমের

সোনারগাঁয়ে বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মঙ্গলেরগাঁও বটতলা এলাকায় পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে যারা সন্ত্রাসী,চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টি করছে তারা কোন দলের হতে পারে না। যারা এখনো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করছে, আইনশৃঙ্খলা বাহিনী কাছে অনুরোধ মামলা গুলোর সুষ্ঠু তদন্ত করে নিরীহ মানুষদের হয়রানি না করা আহবান জানান। অপরাধের সাথে জড়িত তাদের রুখে দিতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ওয়াহেদ বিন বকুল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু সহ দলের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:২০:২৯   ৪৮৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : শেখ রবিউল
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
দিনাজপুরে কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ সমাজকল্যাণমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ