গাজীপুরে বাসচাপায় নারী নিহত, বাসে আগুন

প্রথম পাতা » গাজীপুর » গাজীপুরে বাসচাপায় নারী নিহত, বাসে আগুন
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪



গাজীপুরে বাসচাপায় নারী নিহত, বাসে আগুন

গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকায় বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় জেরে উজান ভাটি পরিবহনের বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকার লবঙ্গ রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উজান ভাটি পরিবহনের একটি বাস গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি বোর্ড বাজার পৌঁছালে অজ্ঞাত এক নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত ও অজ্ঞাত একজন আহত হয়। পরে স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সড়কে যান চলাচল বন্ধ থাকার পর চালু হয়েছে, কিন্তু ধীর গতি রয়েছে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

গাছা থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, বাসচাপায় এক নারী নিহতের জেরে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে সড়কে সাময়িক যান চলাচল বিঘ্নিত হয়। তবে বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নারীর পরিচয় শনাক্তসহ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৪৯   ৪১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ