রূপগঞ্জে ফেনসিডিলসহ তিন যুবককে আটক করেছে র‌্যাব

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে ফেনসিডিলসহ তিন যুবককে আটক করেছে র‌্যাব
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪



রূপগঞ্জে ফেনসিডিলসহ তিন যুবককে আটক করেছে র‌্যাব

রূপগঞ্জে তিন যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাকি আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে রূপগঞ্জ মোড়াপাড়া মঠেরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক কর হয়। এ সময় তাদের কাছ ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো, রূপগঞ্জ উপজেলার বড়ালোপাড়াগাঁ এলাকার মো. আব্দুল হালিমের ছেলে মো. জাহিদ (২৭), মোড়াপাড়া মাসিমপুর এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. শাকিল (২১) ও বড়ালোপাড়াগাঁ এলাকার মো. আফতাব উদ্দিনের ছেলে সিএনজি ড্রাইভার মো. উজ্জল মিয়া (২৫)।

র‌্যাব ১১ মিডিয়া অফিসার (এএসপি) সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার দিবাগত রাতে রূপগঞ্জ মোড়াপাড়া মঠেরঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।পরে ৯৯ বোতল ফেনসিডিলসহ ৩ জন ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ ফেন্সিডিল বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা হতে কম মূল্যে ক্রয় করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২৩:১৬:১৫   ৪৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালিতে বীমা পলিসিতে ৩৩ হাজার টাকা জমা, মৃত্যুর পর পরিবার পেল প্রায় ৩ লাখ টাকা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ