বেবিচক চেয়ারম্যানের সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূত ও কানাডার চার্জ ডি অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেবিচক চেয়ারম্যানের সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূত ও কানাডার চার্জ ডি অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪



বেবিচক চেয়ারম্যানের সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূত ও কানাডার চার্জ ডি অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেবিচক এর সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিস, এন্টি ড্রোন সিস্টেম এবং প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমসসহ এভিয়েশন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বেবিচক এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে, দুই দেশের প্রতিনিধিগণ ভবিষ্যতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরে বাংলাদেশে নিযুক্ত কানাডার চার্জ ডি অ্যাফেয়ার্স ডেবরা বয়েস বেবিচক চেয়ারম্যানের সঙ্গে বেবিচক এর সদর দপ্তরে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। এছাড়া, বাংলাদেশের এভিয়েশন খাতে কানাডা সরকারের বিভিন্ন সহযোগিতা এবং স্মার্ট বিমানবন্দর তৈরির বিষয়ে কানাডা সরকারের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। দুই দেশের প্রতিনিধিগণ সামনের দিনগুলোতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২২:১৮:০০   ২৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় মাদক কারবারিকে ধরিয়ে দিতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
ফরিদপুরে তিনদিনব্যাপী আইসিটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর উপস্থিতিতে নগরকান্দায় কৃষি উপকরণ বিতরণ
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ফরিদপুরে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জামালপুরে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
তরুণদেরকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ডেপুটি স্পিকার
মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট ও ঘৃণা করতে হবে : ভূমিমন্ত্রী
হাদি হত্যা মামলার আসামিদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান
বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ