পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘাতে নিহত ২৫

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘাতে নিহত ২৫
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪



পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘাতে নিহত ২৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুররাম জেলায় শিয়া ও সুন্নি জনজাতির মধ্যে সংঘাতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি।

এ সংঘর্ষে নিহতের সংখ্যা ২০ জন বলে আরেক প্রতিবেদনে জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে। এতে বলা হয়েছে, পাঁচ দিন আগে আফগানিস্তান সীমান্তের কাছে কুররাম জেলায় একটি জমি নিয়ে বিরোধ থেকে এই সংঘাতের সূত্রপাত। পরে সেই বিরোধ বড় আকার ধারণ করে।

সংঘর্ষে অন্ততপক্ষে ৭৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কুররামের এক উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, ‘প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার ও অন্য জনজাতিরা এই সংঘর্ষ বন্ধের চেষ্টা করলেও লাভ হয়নি।’

আঞ্চলিক সরকারের মুখপাত্র ব্যারিস্টার সইফ আলী জানিয়েছেন, উত্তেজনা কমাতে স্থানীয় প্রশাসন প্রবীণ জনজাতি নেতাদের সাহায্য নিচ্ছে। দুই পক্ষই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে বলে দাবি তার।

সাম্প্রতিক বছরগুলোতে কুররামে শিয়া ও সুন্নিদের মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে। গেল জুলাইতেও তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দিয়েছিল। তখনো সংঘর্ষে অনেক মানুষ প্রাণ হারান।

পাকিস্তান সুন্নি-প্রধান দেশ। জানা যায়, দেশটিতে মোট জনসংখ্যার মাত্র ১৫ শতাংশ শিয়া মুসলিম।

সূত্র: ডয়চে ভেলে, এপি

বাংলাদেশ সময়: ১৪:৪৯:৫৫   ১৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট
গাজায় ফুটবল স্টেডিয়াম নির্মাণে প্রতিশ্রুতি ফিফার
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না ব্রিটেন
গাজার জন্য ৭ বিলিয়ন ডলার সংগ্রহ হয়েছে : ট্রাম্প
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন ট্রাম্প
ফ্রান্সে ফিলিস্তিনের প্রথম নারী রাষ্ট্রদূতের মৃত্যু
নাইজেরিয়ায় খনিতে বিস্ফোরণে নিহত ৩৮ খনি শ্রমিক
শত্রু ভেবে নিজেদের সেনাকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী
ঢাকার সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম আর নেই
ইউক্রেন ইস্যুতে আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে: উইটকফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ