যুক্তরাষ্ট্র, ইইউসহ আরব দেশগুলোর লেবাননে ‘সাময়িক যুদ্ধবিরতির’ আহ্বান

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্র, ইইউসহ আরব দেশগুলোর লেবাননে ‘সাময়িক যুদ্ধবিরতির’ আহ্বান
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪



যুক্তরাষ্ট্র, ইইউসহ আরব দেশগুলোর লেবাননে ‘সাময়িক যুদ্ধবিরতির’ আহ্বান

হিজবুল্লাহর উপর ইসরাইলি হামলার হুমকির পরে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং বেশ ক’টি আরব রাষ্ট্র বুধবার লেবাননে ২১ দিনের ‘অস্থায়ী যুদ্ধবিরতির’ জন্য একটি যৌথ বিবৃতি দিয়েছে।
জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইসরাইল তার হামলা শুরু করার পর থেকে কয়েক শত নিহত এবং হাজার হাজার বাস্তুচ্যুত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বুধবার আরও ৭২ জন নিহত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘সীমান্তের উভয় পাশের বেসামরিক নাগরিকদের নিরাপদে তাদের বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিতে একটি কূটনৈতিক মীমাংসার সময় এসেছে।’
‘এই সংঘাত বৃদ্ধির মধ্যে কূটনীতি সফল হতে পারে না। আমরা একটি কূটনৈতিক নিষ্পত্তির উপসংহারে পৌঁছতে কূটনীতির সুযোগ প্রদানের জন্য লেবানন-ইসরাইল সীমান্ত জুড়ে অবিলম্বে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানাই।’
বুধবার জাতিসংঘে ইস্যুটি নিয়ে কূটনৈতিক তৎপরতা দেখা দিয়েছে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট লেবাননে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বলেন, প্যারিস ও ওয়াশিংটন ‘আলোচনা এবং আরও টেকসই যুদ্ধবিরতির অনুমতি দিতে তিন সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব করছে।’
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান ।
ইসরাইল লেবাননের কূটনীতিক ইস্যুকে স্বাগত জানালেও হিজবুল্লাহকে হেয় করার লক্ষ্যে এগিয়ে যাওয়ায় অটল থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়নি।

বাংলাদেশ সময়: ১৭:২৭:১৭   ২৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, আবার বাধা সেই হরিয়ানায়
নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস
চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা
নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ভাবনা মামদানির, ট্রাম্প বললেন ‘কোনোভাবেই না’
দিল্লি পুলিশ কি ককরোচ জনতা পার্টির আন্দোলনের মাত্রা বুঝতে পারেনি
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল
মার্কিন বাহিনীর স্থল অভিযানের জন্য অপেক্ষা করছে ইরান, স্বাগত জানাতে প্রস্তুত
ব্রিটেন এখন ‘আরও শক্তিশালী ও ন্যায়সংগত’: স্টারমার
ককরোচ জনতা পার্টির সংসদ অভিমুখী মার্চে পুলিশের লাঠিপেটা
বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকার ফিরিয়ে আনবে সোনার বাংলা: অমিত শাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ