ফেনীতে বিজিবির অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে বিজিবির অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪



ফেনীতে বিজিবির অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ৬২ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা সমমূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এসব পণ্য চোরাচালানে জড়িতদের আটক করা সম্ভব হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ উপায়ে দেশে আনা এসব জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি-কাপড়, চিনি ও ওষুধ। আজ (বৃহস্পতিবার) ভোরে জেলার পরশুরামের তুলতলী এলাকায় সুবার বাজার বিওপির টহল দল ৭ লাখ ৭ হাজার ৩০০ টাকা সমমূল্যের অবৈধ ভারতীয় ওষুধ জব্দ করেছে।

এর আগে, বুধবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে ফুলগাজীর তারাকুচা বিওপির টহল দল সীমান্তবর্তী ফেনাপষ্কুরুনী এলাকা থেকে ২ লাখ ৩২ হাজার টাকা সমমূল্যের দুই বস্তা ভারতীয় কাপড় জব্দ করে।

এদিকে গোয়েন্দা তথ্যে খবর পেয়ে পৃথক আরেকটি অভিযানে এদিন মধ্যরাতে জেলার ছাগলনাইয়ার সীমান্তবর্তী জয়নগরে স্থানীয় খায়রুলের পরিত্যক্ত ঘর থেকে ৫ হাজার ৮৩০ কেজি চিনি, ১৮ বস্তা ভারতীয় কাপড় ও বাড়ির বাগান থেকে আরও ২৮ বস্তা ভারতীয় কাপড় জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা। এছাড়া সন্ধ্যায় একই উপজেলায় বিজিবির মধুপুর বিওপির টহল দল সীমান্তবর্তী সেক্রেটারির বাগান নামক স্থান থেকে ২০ লাখ ২ হাজার টাকা মূল্যের ৪ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ করে।

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত আছে। জব্দকৃত চোরাচালান পণ্য শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭:৩২:৫৮   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ