বিশ্ব পর্যটন দিবসে যাত্রীদেরকে শুভেচ্ছা জানালো বিমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্ব পর্যটন দিবসে যাত্রীদেরকে শুভেচ্ছা জানালো বিমান
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪



বিশ্ব পর্যটন দিবসে যাত্রীদেরকে শুভেচ্ছা জানালো বিমান

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত যাত্রীদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার, সিলেট ও রাজশাহী ফ্লাইটের সম্মানিত যাত্রীবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং বিমান ও নগদ এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। ২৭ সেপ্টেম্বর বিমানের সকল ফ্লাইটে পর্যটন দিবসের ঘোষণা প্রচার করা হয়।

আজ শুক্রবার (২৭সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিমানের সকল অভ্যন্তরীণ রুটসহ দিল্লি, চেন্নাই, কলকাতা ও কাঠমান্ডু রুটের টিকেটের মূল ভাড়ার উপর ১৫% ডিসকাউন্ট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এ সকল রুটের সম্মানিত যাত্রীগণ শিডিউলে থাকা যে কোন দিনের টিকেট ২৭ সেপ্টেম্বর ক্রয় করলে উক্ত ডিসকাউন্ট পাচ্ছেন। বিমানের নিজস্ব সেলস সেন্টার, কল সেন্টার ১৩৬৩৬, মোবাইল অ্যাপস ও ওয়েবসাইট www.biman-airlines.com থেকে টিকেট ক্রয় করলে এ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BIMANWTD24 ব্যবহার করতে হবে।

বাংলাদেশ সময়: ২০:৪৭:৪৯   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ