ভোলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’র উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’র উদ্বোধন
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪



ভোলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’র উদ্বোধন

প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার, এ প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আজাদ জাহান। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি েেযৗথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় জেলা প্রশাসক বলেন, আমাদের কাছে মেয়ে এবং ছেলে ও উভয় শিশুই সমান গুরুত্বপূর্ণ। শিশুদের শিক্ষার ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থা সুষ্ঠু ও সুন্দরভাবে আমরা করতে চাই। বিশেষ করে আমরা ভোলায় চেষ্টা করব, যাতে কেউ শিশুশ্রমে নিয়োজিত না থাকে। আমরা তাদের সুযোগ সুবিধা দিয়ে স্কুলগামী করার চেষ্টা করব। তাহলে তাদের একটি সুন্দর ভবিষ্যৎ দিতে পারব।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনজুর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলায় অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ, স্থানীয় আজকের ভালো পত্রিকার সম্পাদক মোঃ শওকাত হোসেন, জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ আখতার, আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ হোসেন আরাফ ও নবম শ্রেণীর শিক্ষার্থী তাসকিনা মেহজাবিন অধরা।
পরে একই স্থানে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সপ্তাহজুড়ে রয়েছে নানান আয়োজন।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:০৩   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় ভুয়া দলিল বানিয়ে সরকারি জমি দখলের চেষ্টা, মূল হোতার ১০ বছর জেল
জামালপুরে নিষিদ্ধ চায়না জালের গোডাউন উন্মোচন, বিপুল পরিমাণ জাল জব্দ
নৈতিক স্থলনজনিত অভিযোগে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
ফরিদপুরের জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও খেলার সামগ্রী বিতরণ
আল কোরআন ও আল হাদিস
নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়
রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ