ইসরায়েলের হামলায় ইয়েমেনে ৪, লেবাননে ১০৫ জন নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরায়েলের হামলায় ইয়েমেনে ৪, লেবাননে ১০৫ জন নিহত
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪



ইসরায়েলের হামলায় ইয়েমেনে ৪, লেবাননে ১০৫ জন নিহত

টানা এক বছরের আগ্রাসনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশে নজর ফেলেছে ইসরায়েল। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে লেবাননজুড়ে হামলা চলাচ্ছে দখলদাররা। এরই মধ্যে নতুন করে ইয়েমেনেও বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, হুথি গোষ্ঠীকে টার্গেট করে রোববার (২৯ সেপ্টেম্বর) ইয়েমেনে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। বিমান হামলার কারণে বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে গত নভেম্বর থেকে ইসরায়েল ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুথিরা।

এদিকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পরও দেশটিতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় লেবাননজুড়ে ইসরায়েলি বোমা হামলায় আরও অন্তত ১০৫ জন নিহত হয়েছেন। দখলদার দেশটির হামলায় এখন পর্যন্ত ৮০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। ইসরায়েল এখন লেবাননে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।

গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মিত্র হামাসের সমর্থনে ইসরায়েলে নানা সময় ছোট আকারে হামলা করেছে হিজবুল্লাহ। বলা হয়, হিজবুল্লাহর প্রধান সমর্থক ও অস্ত্র সরবরাহকারী দেশ ইরান।

চলতি বছরের মে মাসে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। যদিও অনেকের ধারণা এর পেছনে ইসরায়েলের হাত রয়েছে। রাইসির মৃত্যুর এক মাস পরই (জুলাই) ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রধান ইসমাইল হানিয়াকে ‘গুপ্ত হামলা’ চালিয়ে হত্যা করে ইসরায়েল। এরপর থেকেই ইসরায়েলে ধারাবাহিক হামলা শুরু করে লেবাননের হিজবুল্লাহ।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:৪৮   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধে কঠিন অবস্থায় লেবাননের সেনারা
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ
কুয়েতে শ্রমিক স্থানান্তর সুবিধায় উপকৃত ১৪ হাজারের বেশি প্রবাসী
খামেনির ওপর হামলার সময় ছিলেন একই ভবনে, ভয়ংকর সেই অভিজ্ঞতা জানালেন আরাঘচি
ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
টানা পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু
আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ