দলবাজ বিচারপতিদের পদত্যাগের দাবিতে আইনজীবীদের আল্টিমেটাম

প্রথম পাতা » আইন আদালত » দলবাজ বিচারপতিদের পদত্যাগের দাবিতে আইনজীবীদের আল্টিমেটাম
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪



দলবাজ বিচারপতিদের পদত্যাগের দাবিতে আইনজীবীদের আল্টিমেটাম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিয়োগকৃত দলবাজ, দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত বিচারপতিদের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে আজ এ আল্টিমেটাম দেয়া হয়।
সমাবেশে বক্তারা ২০ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টে দলবাজ, দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত বিচারপতিদের পদত্যাগ করতে হবে বলে আল্টিমেটাম দেন।
তারা বলেন, ২০ অক্টোবরের পর দলবাজ বিচারপতিদের বিচারকাজে অংশ নিতে দেয়া হবে না। চিহ্নিত ওই বিচারপতিরা স্বেচ্ছায় পদত্যাগ না করলে অপসারণের উদ্যোগ নিতে প্রধান বিচারপতি ও সরকারের প্রতি দাবি জানান আইনজীবীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ, আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, আইনজীবী রফিকুল ইসলাম তালুকদার রাজা, মো. জয়নাল আবেদীন, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, এম আশরাফুল ইসলাম আশরাফ, জুলফিকার আলী জুনু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:২২:২৪   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
কলেজছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডে
ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর
হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
বোয়ালমারীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ