গুজব রটিয়ে কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে: বিজিএমইএ

প্রথম পাতা » অর্থনীতি » গুজব রটিয়ে কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে: বিজিএমইএ
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪



গুজব রটিয়ে কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে: বিজিএমইএ

নিখোঁজের গুজব রটিয়ে কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিজিএমইএ’র জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, কারখানার নিরাপত্তা নিয়ে পোশাক খাতের উদ্যোক্তারা অসন্তুষ্ট। তাদের অভিযোগ, নিখোঁজের গুজব রটিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে। সময়মতো আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা মিলছে না।

রাকিব আরও বলেন, আমরা নিরাপত্তার দাবি জানাচ্ছি, তা না হলে শ্রমিক অসন্তোষের কারণে আমাদের কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হবে।

সংবাদ সম্মেলনে কারখানা মালিকরা বলেন, শ্রমিকদের ১৮ দফা দাবি আদায়ের পরও পোশাক খাতে অসন্তোষ বিরাজ করছে। কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে কিছু মহল গুজব ছড়াচ্ছে।

বিজিএমইএ’র সদস্যরা জানান, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। এ বিষয়ে কঠোর অবস্থান নিতে হবে। তদন্ত করে নৈরাজ্য সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, তৈরি পোশাক শিল্পে সরাসরি প্রায় ৪০ লাখ শ্রমিক নিয়োজিত। আর পরোক্ষভাবে উপকারভোগী কমপক্ষে দুই কোটি মানুষ। এ শিল্প বিপদে পড়লে বিশাল জনগোষ্ঠী বিপদে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:১৯   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি
বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ