পরিবেশ রক্ষায় পলিথিন ও একক ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করতে হবে : ঢাবি’তে পরিবেশ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবেশ রক্ষায় পলিথিন ও একক ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করতে হবে : ঢাবি’তে পরিবেশ উপদেষ্টা
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪



পরিবেশ রক্ষায় পলিথিন ও একক ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করতে হবে : ঢাবি’তে পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় পলিথিন ও একক ব্যবহারযোগ্য প্লাস্টিক’র (এসইউপি) ক্ষতিকর প্রভাব থেকে সরে আসা এখন সময়ের দাবি। উপদেষ্টা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘সম্প্রীতির ভাবনায় বৈষম্যহীন আবহে টেকসই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা’ শীর্ষক প্রতিপাদ্যে অনুষ্ঠিত বৃক্ষরোপণ, পলিথিন ও এসইউপি বর্জন বিষয়ক আলোচনা এবং প্রকৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, একবার ব্যবহার্য প্লাস্টিক পরিত্যাগ করে পৃথিবীকে সবার জন্য নিরাপদ করতে হবে। নিষিদ্ধ পলিথিন আজই বর্জন করতে হবে। গাছ প্রকৃতি প্রদত্ত সুরক্ষা কবচ তাই গাছের পরিমাণ বাড়াতে হবে। বিদেশি প্রজাতির গাছ আর প্রমোট করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এ সচেতনতা সৃষ্টি হবে বলে আমার বিশ্বাস। এই কর্মসূচি আমাদের সচেতনতা বৃদ্ধির এক উল্লেখযোগ্য পদক্ষেপ। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ আমাদের প্রকৃতি সংরক্ষণের পথকে আরও সুদৃঢ় করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা (প্রশাসন), উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ (শিক্ষা) এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরীও উপস্থিত ছিলেন।
বিষয় ভিত্তিক আলোচনা করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আহসান হাবীব ।
কর্মসূচির বিভিন্ন অংশে শিক্ষার্থী-শিক্ষক ও আমিন্ত্রিত অতিথিবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এরআগে উপদেষ্টা রিজওয়ানা হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৫:১৯   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ঢাকা কলেজে শেষ হলো পঞ্চম ডিডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত
দুর্যোগ মোকাবিলায় ১২ উপকূলীয় জেলায় ১২ স্পিডবোট হস্তান্তর
তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের সাক্ষাৎ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী
টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে- তথ্যমন্ত্রী
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ