মমতার উদ্দেশ্যে যা বললেন মিঠুন চক্রবর্তী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মমতার উদ্দেশ্যে যা বললেন মিঠুন চক্রবর্তী
মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪



মমতার উদ্দেশ্যে যা বললেন মিঠুন চক্রবর্তী

অভিনেতা মিঠুন চক্রবর্তী। একের পর এক হিট ছবি দিয়ে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জীবন যাত্রায় ভক্তদের থেকে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। পদ্মভূষণ পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি।

তার ৪৮ বছরের অভিনয় যাত্রাকে স্বীকৃতি জানিয়ে এবার মিঠুন চক্রবর্তীকে দেওয়া হচ্ছে দাদাসাহেব ফালকে পুরস্কার। সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডলে একথা জানান। তখন কলকাতায় মিঠুন বাংলা সিনেমার শুটিং করছেন। খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার বন্যা বয়ে যায়।

এদিন সাংবাদিক বৈঠকে মমতার শুভেচ্ছা পেয়েছেন কি না জানতে চাওয়া হলে মিঠুন বলেন, ‘না, উনি কেন করবেন?’ কেন করবেন না জিজ্ঞাসা করায় তার উত্তর, ‘আমি তো বিরোধী দল করি।’

তখন সাংবাদিকরা তাকে বলেন, ‘আপনি তো এই রাজ্যের, একজন বাঙালি।’ যা শুনে মিঠুন বলেন, ‘আমার মনে হয় না উনি ওটা অনুভব করেন। আমি ওতে জড়াতে চাই না। ফোন করা না করা ব্যক্তিগত ব্যাপার।’

দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ায় মিঠুনকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। একইসঙ্গে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘শুধু অনুরোধ, দীর্ঘ উপেক্ষার পর আপনার পদ্মশ্রীর জন্য প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলো এবং সেইসঙ্গে মমতাদির আপনাকে রাজ্যসভায় পাঠিয়ে স্বীকৃতিদান ভুলে যাবেন না।’

প্রসঙ্গত, এক সময় তৃণমূলের টিকিটে রাজ্য সভার সাংসদ ছিলেন মিঠুন, পরে পদত্যাগ করেন। একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। চলতি বছরে লোকসভা নির্বাচনেও বিজেপি প্রার্থীদের হয়ে রাজ্যে প্রচার করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:০৪:২৫   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ