ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর
বুধবার, ২ অক্টোবর ২০২৪



ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর

ঢাকা ও নয়াদিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে। উভয় পক্ষই মনে করছে, বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করতে হবে।
আজ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাতকালে এমন পর্যবেক্ষণ তুলে ধরেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বৈঠককালে উভয় পক্ষ ভারতীয় হাইকমিশনের নিয়মিত ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করার উপর বিশেষ জোর দিয়ে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতীয় রাষ্ট্রদূত উভয়ই দুই প্রতিবেশী দেশের মধ্যে নিয়মিত দ্বিপাক্ষিক প্রক্রিয়া সক্রিয় করার গুরুত্বের ওপর জোর দেন।
নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে তার বৈঠকের কথা উল্লেখ করেন তৌহিদ হোসেন। তারা উভয়েই বাণিজ্যে আরও সহযোগিতা, চলমান উন্নয়ন প্রকল্প এবং বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে পারস্পারিক সংযোগ বৃদ্ধির কথাও উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ২২:২৭:৩৬   ২৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি
স্পীকারের সাথে জার্মানির সংসদীয় প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
পর্যায়ক্রমে সারা দেশে আধুনিক মানসম্পন্ন ডে-কেয়ার সেন্টার গড়ে তোলা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে - মৎস্য প্রতিমন্ত্রী
জমি বিক্রি নিয়ে সংঘর্ষে সরিষাবাড়ীতে রক্তাক্ত রণক্ষেত্র, নারীসহ আহত ২০
ফরিদপুরে বাড়িতে ঢুকে স্কুলশিক্ষককে গুলি করার অভিযোগ
প্রেমের বিরহে হাতে বাঁশি, ২৫ বছর ধরে সুরে মাতাচ্ছেন বাবলু
সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে সরিষাবাড়ীতে বখাটের ১ বছরের কারাদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ