বন্দরে ডোবা থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ডোবা থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার
বুধবার, ২ অক্টোবর ২০২৪



বন্দরে ডোবা থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

বন্দরে অজ্ঞাতনামা এক নারীর (৫৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) বিকেল ৫টায় বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের ফরাজিকান্দাস্থ হান্ডুর ব্রীজের পশ্চিম পাশের রেলওয়ের পুকুর থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। নিহতর গায়ে ছিল রয়েল ব্লু কালার ব্লাউজ। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা রুজুর প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফরাজীকান্দা এলাকার স্থানীয় এলাকাবাসী বুধবার দুপুরে ফরাজিকান্দাস্থ হান্ডুর ব্রীজ সংলগ্ন পশ্চিম পাশে রেলওয়ের পুকুরে অজ্ঞাত নামা এক বৃদ্ধা নারী মৃতদেহ ভাসতে দেখে বন্দর থানা পুলিশে সংবাদ দেয়। পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (খ) শেখ বিল্লাল হোসেন ও বন্দর থানার অফিসার ইনর্চাজ তরিকুল ইসলাম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ বিকেলে ফরাজিকান্দাস্থ রেলওয়ের ডোবা থেকে অজ্ঞাত বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করার প্রস্তুতি চলছে। সে সাথে অজ্ঞাত নারী নাম পরিচয় জানার চেষ্টা অব্যহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৩৯   ৪৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদারের নির্দেশ সাখাওয়াতের
‘অন্তরে বন্দর’ উদ্বোধন, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে পদক্ষেপের নির্দেশ ডিসির
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
‘জেলে গেলে নির্বাচন বন্ধ’, ভোটের আগে আওয়ামী লীগ ছাড়লেন খোকন
মধুখালীতে বাড়ির পাশে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
টানা দ্বিতীয়বার এমির সেরা ড্রামার মুকুট জিতল ‘দ্য পিট’
১৪টি এমি জিতে শীর্ষে ‘উইডোজ বে’
এমির লাল গালিচায় মুগ্ধতা ছড়ালেন ‘মাদার অব ড্রাগনস’
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ