সাবেক ডিবি প্রধান হারুন ও শ্রমিকলীগ নেতা পলাশের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবেক ডিবি প্রধান হারুন ও শ্রমিকলীগ নেতা পলাশের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪



সাবেক ডিবি প্রধান হারুন ও শ্রমিকলীগ নেতা পলাশের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে ডিবি পুলিশের সাবেক প্রধান হারুন অর রশিদ ও শ্রমিকলীগের কেন্দ্রীয় নেতা কাউছার আহম্মেদ পলাশসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) নারায়ণগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে বাদী হয়ে এই মামলার আবেদন করেন ভুক্তভোগী ব্যবসায়ী শাহ আলম। পরে আদালত তার আবেদন আমলে নিয়ে সংশ্লিষ্ট থানার ওসিকে মামলা গ্রহণের নির্দেশ দিলে ফতুল্লা থানা পুলিশ মামলাটি গ্রহণ করে।

মামলায় ডিবির সাবেক প্রধান হারুন অর রশিদ ও জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ (৫৩) ছাড়াও মো. মোকাররম (৫২), শাহাদৎ হোসেন সেন্টু (৪৭) সহ আরও ১১ জনের নাম উল্লেখ করে তাদের আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ জনকে আসামি করা হয়েছে এই মামলায়।

মামলায় বাদী অভিযোগ করেন, ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ব্যাবসায়ীক কাজে যাওয়ার সময় পিস্তল ঠেকিয়ে তার সাথে থাকা নগদ বিশ লাখ টাকাসহ জরুরি কাগজপত্র ছিনিয়ে নেয় অভিযুক্তরা। এসময় তারা তাকে অপহরণ করে ফতুল্লার আলীগঞ্জে মোকারমের অফিসে নিয়ে যায়। সেখানে নিয়ে আসামিরা তাকে মারধর করে ১০টি অলিখিত চেকের পাতা ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নেয়।

মামলায় বাদী আরও অভিযোগ করেন, আসামিরা অজ্ঞাত আরও অনেকের সহায়তায় তার প্রায় সাত কোটি পাঁচ লক্ষ টাকার সম্পত্তি আত্মসাত করে নেয়। হারুন অর রশিদ পুলিশ কর্মকর্তা হওয়ায় এতোদিন মামলা দায়ের করতে পারেননি বলে এজাহারে উল্লেখ করেন তিনি।

মামলার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, আদালতের নির্দেশে মামলাটি গ্রহণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৪১:৫৪   ৪৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ