দীর্ঘ সতের বছর পর বিএনপি নেতা বাবু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » দীর্ঘ সতের বছর পর বিএনপি নেতা বাবু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪



দীর্ঘ সতের বছর পর বিএনপি নেতা বাবু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুরে সরিষাবাড়ীতে দীর্ঘ সতের বছর পর বিএনপি নেতা হাইদার আলী বাবু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এবং এলাকাবাসীসহ প্রায় ৫ শতাধিক মানুষ এতে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হাইদার আলী বাবুকে (৩০ নভেম্বর) ২০০৬ সালে নৃশংসভাবে হত্যা করে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সামস উদ্দিন সামস ও তার পালিত সন্ত্রাসাীরা।

এ ঘটনায় আওয়ামী নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন সামসকে প্রধান আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী দিলরুবা ময়না।

এরপর আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে মামলাটি খারিজ করানো হয়। ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় বাবুর পরিবার। বর্তমানে যেহেতু আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তাই বিএনপি নেতা হাইদার আলী বাবু হত্যার পুনরায় তদন্ত করে হত্যাকারিদের বিচার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পিয়াস সরকার, নিহত বাবুর ছোট ভাই সরকার সোহেল, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম লিটন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মনিরুজ্জামান আদম, উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুল মজিদ, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রন্জু, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির প্রমুখ।

এদিকে নিহতের ছেলে ইজাজ আহম্মেদ কৌশিক বলেন, আমার বাবার হত্যাকারীদের বিচারের দাবিতে আমি আবারও বাদী হয়ে (২৫ সেপ্টেম্বর) ২০২৪ ইং তারিখে জামালপুর জর্জ কোর্টে একটি হত্যা মামলা দায়ের করেছি। আমি আশা করছি, এবার ন্যায় পাবো।

বাংলাদেশ সময়: ১৩:৫৭:২৯   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চট্টগ্রামের বড় প্রকল্পগুলোর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে : গণপূর্তমন্ত্রী
দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু
বাংলাদেশ থেকে চিকিৎসক ও থেরাপিস্ট নেবে মালদ্বীপ, ওষুধ আমদানির আগ্রহ
নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনকে ফায়ার সেফটি সরঞ্জাম দিল সদর উপজেলা প্রশাসন
ফরিদপুরে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন অনুষ্ঠিত
কুরবানির চামড়া সংরক্ষণ করে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব: কৃষিমন্ত্রী
যুক্তরাজ্যে আইসেসকো’র সংলাপে শিক্ষামন্ত্রী, নারী শিক্ষার প্রসারে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত
দুর্নীতিমুক্ত ও জনবান্ধব অটোমেটেড ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ