সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক
শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪



সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার হযরত শাহজালাল বিমানবন্দরে সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক সংক্ষিপ্ত একান্ত বৈঠক করেছেন।
অধ্যাপক ইউনূস বলেছেন, ঢাকায় তাঁর পুরনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি ‘খুবই খুশি’।
বৈঠকে অধ্যাপক ইউনূস ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকারের সংঘটিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং এর নেতাদের সাথে তার দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন।
দুই নেতা তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসেবে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে গমন করেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শুক্রবার দুপুর ২টার দিকে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আগমন করেন।

বাংলাদেশ সময়: ২১:১২:৫০   ৩০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিজেপি-আ.লীগ মিলে সীমান্তে ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম
গঙ্গা চু‌ক্তি নিয়ে চি‌ঠির জবাব দেবে ভারত, প্রত্যাশা শামা ওবায়েদের
আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড ঘিরে প্রতারক চক্রের তৎপরতা, মাঠে নেমে সতর্ক করলেন ইউএনও
সরিষাবাড়ীতে কবরস্থানের গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকি
সরিষাবাড়ীতে সালিশ উপেক্ষা করে কৃষকের জমি দখলের অভিযোগ
কবিতার ছন্দে, স্লোগানের ভাষায় স্মরণীয় কবি নাজমুল হক নজীর
মুকসুদপুর থানার নতুন ওসি মাহমুদুর রহমানের যোগদান
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
ইউটিউব দেখে শুরু, আজ সফল উদ্যোক্তা—রাজবাড়ীতে সরোয়ার বাবুর কমলা বাগানে সাফল্যের গল্প
নারায়ণগঞ্জের বক্তাবলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ