শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি শিক্ষকদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি শিক্ষকদের
শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪



শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি শিক্ষকদের

বেসরকারি কলেজ শিক্ষক ও অধ্যক্ষ জোটের নেতারা শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি জানিয়েছেন।
বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মো. মাজহারুল হান্নান বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ শিক্ষক নিয়োগ চাই।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।
মেধাবী শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে পদোন্নতি দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, রাজনৈতিক প্রভাবে শিক্ষকরা স্বাধীনভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করতে পারেন না।
তারা বলেন, রাজনৈতিক প্রভাবের ঘটনা সব সরকারের আমলেই ঘটে থাকে, এই প্রথা বন্ধ করতে হবে।
শিক্ষকরা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সমতুল্য বেসরকারি শিক্ষকদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি, সরকারি কলেজের মতো বেসরকারি প্রতিষ্ঠানের জনবল কাঠামো সংস্কার ও পূর্ণাঙ্গ পেনশন ব্যবস্থা চালু করাসহ ৯ দফা দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মো. মাজহারুল হান্নানের সঞ্চালনায় বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. ইসহাক হোসেন, অধ্যক্ষ রেজাউল করিম, অধ্যক্ষ শহীদুন নাহার, অধ্যাপক লিয়াকত আলী, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ ইউনুস, অধ্যাপক ইলিম মো. নাজমুল হোসেন, অধ্যাপক রফিকা আফরোজ ও অধ্যাপক জহির উদ্দিন আজম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:২২:২৪   ২৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ