প্রধান উপদেষ্টার সঙ্গে যেসব বিষয়ে আলোচনা হলো বিএনপির

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান উপদেষ্টার সঙ্গে যেসব বিষয়ে আলোচনা হলো বিএনপির
শনিবার, ৫ অক্টোবর ২০২৪



প্রধান উপদেষ্টার সঙ্গে যেসব বিষয়ে আলোচনা হলো বিএনপির

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ একগুচ্ছ দাবি জানিয়েছে বিএনপি।

শনিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়।

প্রায় এক ঘণ্টা এ বৈঠক হয়। বৈঠক শেষে বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে বলেছি। নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ইসি পুনর্গঠন করা উচিত বলে জানিয়েছি।’

বিতর্কিত ব্যক্তিদের প্রশাসনের কোথাও না রাখা এবং ডামি নির্বাচনের জন্য দায়ীদের সাজা চেয়েছেন জানিয়ে ফখরুল বলেন, ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের আইনের আওতায় আনার কথা বলেছি। গুম-খুনের সঙ্গে জড়িতরা এখনও ধরাছোঁয়ার বাইরে। তাদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছি।’

তিনি বলেন, ‘কিছু আমলা, সাবেক মন্ত্রী-এমপি দেশ থেকে পালিয়ে যাচ্ছে। কীভাবে পালিয়ে যাচ্ছে সেটা খতিয়ে দেখার কথা বলেছি। শেখ হাসিনা ভারতে আছেন। এ বিষয়টি নিয়ে দেশটির সঙ্গে কথা বলার কথা আমরা বলেছি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে প্রশাসন পরিচালনার সুপারিশ জানিয়েছি। যারা পদোন্নতিবঞ্চিত ছিল তাদের ভূতাপেক্ষ পদোন্নতির কথা বলেছি।’

নির্বাচন অনুষ্ঠান অন্তর্বর্তীকালীন সরকারের এক নম্বর প্রায়োরিটি বলে প্রধান উপদেষ্টা বিএনপিকে আশ্বস্ত করেছেন বলে জানান মির্জা ফখরুল।

বাংলাদেশ সময়: ১৬:৪১:১৮   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ