বন্দরে পল্লী কর্মসংস্থান প্রকল্পের চেক পেলেন ৪৭ নারী কর্মী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে পল্লী কর্মসংস্থান প্রকল্পের চেক পেলেন ৪৭ নারী কর্মী
রবিবার, ৬ অক্টোবর ২০২৪



বন্দরে পল্লী কর্মসংস্থান প্রকল্পের চেক পেলেন ৪৭ নারী কর্মী

পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ (আরইআরএমপি-৩) প্রকল্পে, কাজের সঞ্চিত অর্থের চেক পেয়েছেন বন্দর উপজেলার পাঁচ ইউনিয়নের ৪৭ জন নারী কর্মী। এরইসাথে তাদের কাজের স্বীকৃতি স্বরুপ সনদপত্র দেয়া হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) সকালে এলজিইডি বন্দর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ ৪৭ নারীদের হাতে সঞ্চিত অর্থের চেক তুলে দেওয়া হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন আরইআরএমপি-৩ শীর্ষক প্রকল্পের আওতায় তাদের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। এসময় প্রত্যেককে ১ লক্ষ ১৯ হাজার টাকার চেক প্রদান করা হয়। দীর্ঘ ৪ বছর যাবৎ এ অর্থ সঞ্চয় করে আসছিলেন এসব নারী কর্মীরা।

এলজিইডি বন্দর উপজেলা প্রকৌশলী মোসা: সামসুন নাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন এলজিইডি নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী প্রকৌশলী তোফাজ্জল হোসেন। এসময় আরোও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, নারায়ণগঞ্জের আরইআরএমপি-৩ ট্রেনিং অফিসার ইফাদ হোসেন চৌধুরী, বন্দর সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ, মাজাহারুল ইসলাম রনি (সিও) প্রমূখ।

বাংলাদেশ সময়: ২৩:২০:০৭   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্লোজাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের চূড়ায় মেসি
আল কোরআন ও আল হাদিস
বন্দরে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আওয়ামী লীগের কেউ নিষিদ্ধ কার্যক্রম করলে ছাড় নেই: সাখাওয়াত
প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর
বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তি পর্যালোচনা প্রক্রিয়াধীন : বিদ্যুৎমন্ত্রী
দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছেছেন
পোগলদিঘায় কৃষকদল নেতা আব্দুল মান্নানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
নাশকতা প্রতিরোধে সালথা থানা পুলিশের ব্যতিক্রমী মহড়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ