অতিরিক্ত মূল্যে ডিম বিক্রি করে জরিমানা গুনলেন ২ ব্যবসায়ী

প্রথম পাতা » ছবি গ্যালারী » অতিরিক্ত মূল্যে ডিম বিক্রি করে জরিমানা গুনলেন ২ ব্যবসায়ী
রবিবার, ৬ অক্টোবর ২০২৪



অতিরিক্ত মূল্যে ডিম বিক্রি করে জরিমানা গুনলেন ২ ব্যবসায়ী

ফতুল্লায় অতিরিক্ত মূল্যে ডিম বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৬ অক্টোবর) ফতুল্লা বাজার ও দক্ষিণ সিয়াচর এলাকায় এ অভিযান চালায় ভোক্তা অধিকারের টিম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, মূল্য তালিকা প্রদর্শন না করা ও পাকা রশিদে লিখিত মূল্যের সঙ্গে এসএমএসে প্রদানকৃত মূলের পার্থক্য থাকায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, সাদ এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা এবং মেসার্স হীরা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা পুলিশের একটি টিম, জেলা ক্যাবের প্রতিনিধি এবং বাজার কর্মকর্তাদের প্রতিনিধিদল।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:২২   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পরিবারের সুস্থতা ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় প্রবাসী আকাশ মিয়ার বাসভবনে মিলাদ ও দোয়া
সদরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শামীম গ্রেপ্তার
বেতন ও কারখানা খোলার দাবিতে ফতুল্লায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের অবরোধ
আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করায় সরকারের জোর
ক্যানসার চিকিৎসা ব্যবস্থায় আইএইএ সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন বিজ্ঞানমন্ত্রী
ফতুল্লায় চুরি যাওয়া স্বর্ণালংকারের বড় অংশ উদ্ধার, গাড়িচালক গ্রেপ্তার
স্থানীয় সরকার সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সঙ্গে কাজের প্রত্যাশা মন্ত্রীর
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে প্রথম আফসানা পেলেন ল্যাপটপ
ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদারের নির্দেশ সাখাওয়াতের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ