স্বৈরাচার পতনে ছাত্র-জনতার আত্মত্যাগ রয়েছে : গণশিক্ষা উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বৈরাচার পতনে ছাত্র-জনতার আত্মত্যাগ রয়েছে : গণশিক্ষা উপদেষ্টা
রবিবার, ৬ অক্টোবর ২০২৪



স্বৈরাচার পতনে ছাত্র-জনতার আত্মত্যাগ রয়েছে : গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘আমরা একটি বিশেষ অবস্থা পার করছি। একটি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের পতনের লক্ষ্যে ছাত্র জনতার আত্মত্যাগ রয়েছে। আমরা যদি সেই পরিবর্তনটা আনতে না পারি, তাহলে তাদের আত্মত্যাগ বৃথা যাবে এবং তাদের কাছে ঋণী হয়ে থাকব। আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, তাহলে সেই পরিবর্তনটা আসবে।

উপদেষ্টা আজ ময়মনসিংহ জেলা পরিষদ ভবনের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে জেলা পরিষদ আয়োজিত ময়মনসিংহ বিভাগের সরকারি দপ্তরসমূহের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘জুলাই-আগস্ট একটি পরিবর্তন ঘটে গেল। পাঁচ থেকে আট আগস্ট সরকার ছিল না। কোনো অঘটন ঘটেনি।
আপনারা দায়িত্ব পালন করেছেন, কাজ চালিয়ে গেছেন। প্রাকৃতিক পরিবর্তনের ফলে বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি কর্মকর্তারা মোকাবেলা করছেন।’

তিনি বর্তমান ডেঙ্গু পরিস্থিতি ও বন্যাজনিত রোগ মোকাবেলায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজের একটি হল নিরাপত্তা। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে সরকারের প্লাস পয়েন্ট।
কোনো ঘটনা ঘটার সাথে সাথে রেসপন্স করা উচিত। এতে করে পরবর্তীতে ওই ধরনের ঘটনা কম ঘটবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, ডিআইজি ড. মো. আশরাফুর রহমান, সেনাবাহিনীর কর্ণেল মাহমুদ, বিজির ৩৯ ডিভিশনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. ইসমাইল, র‌্যাবের সিইও আলীমুজ্জামান এবং জেলা প্রশাসক মুফিদুল আলম।

উপদেষ্টা পরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীসমাজের সাথে মতবিনিময় করেন।

সন্ধ্যায় উপদেষ্টা ময়মনসিংহ পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ ও ময়মনসিংহ বিভাগের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র সমন্বয়কদের সাথে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৪৫   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শামীম গ্রেপ্তার
বেতন ও কারখানা খোলার দাবিতে ফতুল্লায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের অবরোধ
আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করায় সরকারের জোর
ক্যানসার চিকিৎসা ব্যবস্থায় আইএইএ সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন বিজ্ঞানমন্ত্রী
ফতুল্লায় চুরি যাওয়া স্বর্ণালংকারের বড় অংশ উদ্ধার, গাড়িচালক গ্রেপ্তার
স্থানীয় সরকার সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সঙ্গে কাজের প্রত্যাশা মন্ত্রীর
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে প্রথম আফসানা পেলেন ল্যাপটপ
ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদারের নির্দেশ সাখাওয়াতের
‘অন্তরে বন্দর’ উদ্বোধন, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে পদক্ষেপের নির্দেশ ডিসির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ