কাবা শরিফের গিলাফ উপহার পেলেন ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কাবা শরিফের গিলাফ উপহার পেলেন ধর্ম উপদেষ্টা
সোমবার, ৭ অক্টোবর ২০২৪



কাবা শরিফের গিলাফ উপহার পেলেন ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে কাবা শরিফের গিলাফ উপহার দেওয়া হয়েছে। সম্প্রতি জেদ্দাস্থ সচিবালয়ে এক অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক প্রদান করেন সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রবিয়াহ।

সোমবার (৭ অক্টোবর) ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এ কথা জানা যায়।

পোস্টে জানানো হয়, উপহার দেয়া এ গিলাফ, যা ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফকে আবৃত করে। এটি মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মাননা উপহার হিসেবে মূল্যবান এ গিলাফ দেয়ায় বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা খালিদ হোসেন সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ উপহারকে ধর্মীয় সম্প্রীতির একটি প্রতীক হিসেবে উল্লেখ করেছেন তিনি। এ ধরনের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে, যা উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক এবং ধর্মীয় বন্ধনকে আরও গভীর করবে।

সৌদি আরবের প্রেস এজেন্সির বরাতে জানা যায়, কাবা শরিফের গিলাফ প্রতিবছর হজের সময় পাল্টানো হয়। পুরানো গিলাফটিকে ছোট ছোট টুকরো করে, বিশেষ ফ্রেমে বাঁধাই করে বিশ্বের মুসলিম ব্যক্তিত্বদের উপহার বা বিশেষ সম্মাননা হিসেবে দেয়া হয়।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশের হজযাত্রীদের খরচ কমানোর পদক্ষেপের অংশ হিসেবে সৌদি আরব পৌঁছান ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন।

মক্কায় পৌঁছে বাংলাদেশ হজ মিশনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ে করেন ধর্ম উপদেষ্টা। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, বিমান ভাড়া, মক্কা-মদিনায় বাড়ি ভাড়া কমানো ও আকাশপথের পাশাপাশি সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর মাধ্যমে হজের খরচ সাধারণ মানুষের কাছে সহনীয় পর্যায়ে আনার বিষয়ে সৌদি সরকারকে অনুরোধ করবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৬:০৫:১৬   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদারগঞ্জে দুই খুনের মামলা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
নিরাপদ খাদ্য উৎপাদনে পেস্টিসাইড নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে - কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শ্রদ্ধায় স্মরিত সালাম তালুকদার, সমাধিস্থলের বেহাল দশায় ক্ষুব্ধ অনুরাগীরা
ফরিদপুরে সুনিয়ম নাট্যচক্রের ৪৯তম বর্ষপূর্তি উদযাপন
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের হামে আক্রান্ত শনাক্ত
ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ