সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬



সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে পাঁচমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় সড়কটি প্রায় লোকশূন্য ছিল। ফলে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত করে বলতে পারেননি কেউ। সকালে সড়কের পাশে মোটরসাইকেল আরোহীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম সময় সংবাদকে জানান, আনুমানিক সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে এবং মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪:৫১:৩৫   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে নিজ ঘর থেকে নার্সের মরদেহ উদ্ধার
ফরিদপুর মেডিকেল কলেজে ‌কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন
বিএনপি জনগণের কল্যাণে কাজ করে: মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে এমপি নায়াব ইউসুফ
ফতুল্লা থানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি ও বৃক্ষরোপণে
নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত
রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত
জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ: রিজভী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
মাদক চোরাচালান বন্ধে ঢেলে সাজানো হচ্ছে মাদকদ্রব্য অধিদপ্তর: স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ