সমুদ্র নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমুদ্র নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি বাংলাদেশ-অস্ট্রেলিয়ার
সোমবার, ৭ অক্টোবর ২০২৪



সমুদ্র নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ একমত হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। সামুদ্রিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতা বাড়ানোর জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দুই দেশ।

সোমবার ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নরদিয়া সিম্পসন ও বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এ্যাডমিরাল মীর এরশাদ আলীর মধ্যে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে দুই কর্মকর্তা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হন।

অস্ট্রেলিয়ান হাই কমিশন জানায়, কীভাবে যৌথ সামুদ্রিক প্রচেষ্টা একটি ‘শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সমৃদ্ধ’ অঞ্চলে অবদান রাখতে পারে, বৈঠকে তারা এ বিষয়ের ওপর আলোকপাত করেন।

ভারত মহাসাগরের প্রতিবেশী হিসেবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ জলদস্যুতা, অবৈধভাবে মৎস্য শিকার ও সামুদ্রিক চোরাচালানের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় দুদেশের কোস্টগার্ডদের মধ্যে সহযোগিতা আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করেছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং গত মে মাসে তার ঢাকা সফরের সময় পূর্ববর্তী প্রতিশ্রুতি অনুসরণ করেন। তখন তিনি আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার করেছিলেন।

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব ভারত মহাসাগরে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বৃহত্তর আঞ্চলিক প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি বিশ্ব বাণিজ্য ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল।

বাংলাদেশ সময়: ২১:৫৯:০০   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ- ডেপুটি স্পীকার
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ