বাংলাদেশে ‘মব সহিংসতা’ নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশে ‘মব সহিংসতা’ নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র
মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪



বাংলাদেশে ‘মব সহিংসতা’ নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার এবং মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র। বিশেষ করে গত কয়েক মাসে যারা বাংলাদেশি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে বলে জানিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (৭ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এ কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

ব্রিফিংয়ে এক প্রশ্নে বলা হয়, বাংলাদেশে এখন দুর্গাপূজার সময়। নিরাপত্তা নিয়ে নানা উদ্বেগের মধ্যে হিন্দু সম্প্রদায় তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে হিন্দু সম্প্রদায় যাতে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে তা নিশ্চিত করতে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশ সরকারের কাছে বার্তা দিয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন সরকার কি সংখ্যালঘুদের জীবন রক্ষার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের সাথে কোনো যোগাযোগ করেছে?

জবাবে মিলার বলেন, ‘অবশ্যই আমরা বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চাই। আর এ কথা সারাবিশ্বের ক্ষেত্রেই সত্য।’

আরেক প্রশ্নে বলা হয়, বাংলাদেশে ক্রমবর্ধমান মব ভায়োলেন্স ও লিঞ্চিংয়ের ঘটনা নিয়ে ফ্রান্সভিত্তিক মানবাধিকার সংস্থা জেএমবিএফের জরুরি আহ্বানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কি কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে? মার্কিন সরকার এই মুহূর্তে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষাকে কীভাবে দেখছে?

এ প্রসঙ্গে মিলার বলেন, ‘আমি এ বিষয় নিয়ে ব্যক্তিগতভাবে কিছু বলতে পারছি না। তবে আমি আপনাকে বলতে পারি যে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাত্র দুই সপ্তাহ আগে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন।’

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র আরও বলেন, এ বিষয়টি স্পষ্ট করে দেয়া হয়েছে যে, আমরা মানবাধিকার সুরক্ষিত দেখতে চাই। চূড়ান্তভাবে যারা গত কয়েক মাসে বাংলাদেশি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

বাংলাদেশ সময়: ১৪:০১:১১   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ