দ. কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ. কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমির
মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪



দ. কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় অফিসে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা জানান।

আমির জানান, দুই দেশের সম্পর্ক কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে যাদের অঙ্গহানি হয়েছে তাদের কীভাবে কোরিয়া সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।

জামায়াত আমির আরও জানান, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি ও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও কথা বলেছেন তারা।

রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক বলেন, বাংলাদেশের কোরিয়ার বিনিয়োগ অব্যাহত থাকবে। ২ মাস হয়েছে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। আমি তাদের সাফল্য কামনা করি।

এছাড়া কোরিয়ায় বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান পার্ক ইয়ং-সিক।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৪৫   ৪০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ