ইউক্রেনে রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে উত্তর কোরীয়রা: সিউল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইউক্রেনে রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে উত্তর কোরীয়রা: সিউল
মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪



ইউক্রেনে রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে উত্তর কোরীয়রা: সিউল

ইউক্রেন যুদ্ধে রাশিয়ায় হয়ে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সেনারা। এমনটাই দাবি করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন।

মঙ্গলবার (৮ অক্টোবর) কিম ইয়ং-হিউন মঙ্গলবার তার এক বক্তব্যে বলেন, ইউক্রেনীয় সংবাদমাধ্যমের খবর, গত ৩ অক্টোবর দোনেৎস্কের কাছে কিয়েভের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর কোরিয়ার ছয় কর্মকর্তা নিহত হওয়ার ‘অনেক বেশি’ আশঙ্কা রয়েছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর হওয়ার পর মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের সম্পর্ক আরও জোরদার হয়েছে। কিম জং উনের সরকার রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে বলেও পশ্চিমাদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে নানা সময়ে। তবে সেসব অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং।

এবার আরও বড় অভিযোগ আনল সিউল। কিম ইয়ং-হিউন বলেন, আমরা মনে করি ইউক্রেনে উত্তর কোরিয়ার অফিসার ও সেনাদের হতাহতের ঘটনাটি বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে সঠিক হওয়ার আশঙ্কা অনেক বেশি।

তিনি আরও বলেন, সিউল মনে করে যে, পিয়ংইয়ং মস্কোর যুদ্ধে সহায়তার জন্য আরও সেনা পাঠাবে। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক জোটের মতো পারস্পরিক চুক্তির কারণে নিয়মিত সেনা পাঠানোর বিষয়টি অত্যন্ত সম্ভাবনাময়।

সূত্র: আলজাজিরা

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৩১   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা
ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ডিএসসিসিতে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ