বারি পরির্দশন করলেন কৃষি উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বারি পরির্দশন করলেন কৃষি উপদেষ্টা
মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪



বারি পরির্দশন করলেন কৃষি উপদেষ্টা

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন।
এ উপলক্ষে গাজীপুরস্থ ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এরপর প্রতিষ্ঠানের বিজ্ঞানী, কর্মকর্তা ও শ্রমিকবৃন্দ উপদেষ্টার কাছে তাদের সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন।
উপদেষ্টা কৃষিতে বিজ্ঞানীদের অসামান্য অবদান স্বীকার করে ভবিষ্যতে আরও সম্ভাব্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:১৪   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ