বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম অবমুক্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম অবমুক্ত
বুধবার, ৯ অক্টোবর ২০২৪



বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম অবমুক্ত

‘বিশ্ব ডাক দিবস ২০২৪’ উপলক্ষে দশ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকেট এবং দশ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম অবমুক্ত করা হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম আজ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন । দিবসটি উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে।
এ উপলক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা এক বিবৃতিতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে।
তিনি অনুষ্ঠানে ডাক বিভাগের দুর্লভ ডাক টিকেটের ছবি সংবলিত বিশেষ অ্যালবাম ‘ন্যাচারাল বিউটি এ্যান্ড ওয়াইল্ডলাইফ অব বাংলাদেশ পোস্টেজ স্ট্যাম্পস’-এর মোড়ক উন্মোচন করেন।
উল্লেখ্য ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বার্ণে ২২ দেশের অংশ গ্রহণে গঠিত হয় ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ)। ইউনিয়ন গঠন করার দিনটি স্মরণীয় করে রাখতে সংগঠনের পক্ষ থেকে ১৯৬৯ সালে ডাক ইউনিয়নের ১৬তম অধিবেশনে ৯ অক্টোবরকে বিশ্ব ‘ডাক ইউনিয়ন দিবস’ হিসেবে ঘোষণার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহিত হয় । পরবর্তীতে ১৯৮৪ সালে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত বিশ্ব ডাক ইউনিয়নের ১৯তম অধিবেশনে ‘বিশ্ব ডাক ইউনিয়ন দিবস’-এর নাম পরিবর্তন করে ‘বিশ্ব ডাক দিবস’ রাখা হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীনসহ অধিদপ্তরের উদ্ধর্তন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:০২   ৪৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী
দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম
আমি কোনো ব্যক্তি বা দলের লাভের জন্য কাজ করি না: ডেপুটি স্পিকার
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ধর্মীয় পরিচয়ে কাউকে আলাদা করে দেখতে চাই না’- শামা ওবায়েদ
বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং চালু, ১৫-২০ মিনিটেই মিলছে লাগেজ: বিমানমন্ত্রী
লালনের আদর্শকে জীবন পরিবর্তনের অনুষঙ্গ করতে হবে - জ্বালানি প্রতিমন্ত্রী
ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ