বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি, ৭ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » অর্থনীতি » বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি, ৭ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪



বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি, ৭ হাজার টাকা জরিমানা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি টিম বাজার তদারকি করেছে। এ সময় হাজারীবাগে এক দোকান মালিককে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

সকালে রাজধানীর বনানী কাঁচাবাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি দল বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব সুলতানা আক্তার।

এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, ডিম, আটা, কাচা মরিচ, সবজি, মাছ ও মুরগির বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যরা মূল্য তালিকা টানানোসহ পণ্য ক্রয়ের কয়েকদিনের রশিদ খতিয়ে দেখেন। মূল্য তালিকা সঠিকভাবে না টানানো, যথাযথভাবে না লেখা, মূল্য তালিকা হালনাগাদ ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি বিভিন্ন নির্দেশনা দেয়া হয়।

অভিযানে লক্ষ্য করা যায়, গত কয়েক দিনের তুলনায় ডিম, পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কমেছে।

অপরদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে রাজধানীর হাজারীবাগ ট্যানারি মোড়ের কাঁচাবাজার তদারকি করে একটি বাণিজ্য মন্ত্রণালয়ের দল।

সেখানে ডিম, পেঁয়াজ, কাচামরিচ, মুরগি ও চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয়মূল্য যাচাই করে এবং পণ্যের হালনাগাদকৃত মূল্য তালিকা টানানোর বিষয়ে তাগিদ দেয়া হয়। অভিযানে একটি দোকানে মূল্য তালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় সাত হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:১৯   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি
বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ