সদরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শনের আয়োজন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শনের আয়োজন
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬



সদরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শনের আয়োজন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ফরিদপুরের সদরপুরে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান সদরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে স্মার্ট টিভি ও প্রজেক্টরের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হয়।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ পলাশ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, কৃষিকর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ,প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার,মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল আল মামুন শাহ,উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান বদু সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক শিক্ষার্থী,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, ক্রীড়া সংগঠক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ক্রীড়াচর্চা ও নতুন প্রতিভা বিকাশে উৎসাহ সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:০৫   ১৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


“শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস”-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত
সদরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শনের আয়োজন
সদরপুরে মাদ্রাসার ছাত্রকে কক্ষে আটকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন
চ্যাম্পিয়ন্স লিগে লেঁসের জালে কোমোর ৯ গোল
উজ্জীবিত ফেনেরবাচের সাথে পারলো না লিভারপুল
ভালভার্দের দুর্দান্ত গোলে এথেন্সে শেষ মুহূর্তে রিয়ালের জয়
২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা: ববি হাজ্জাজ
শিল্পকারখানায় নাশকতার চেষ্টা হলে ২০২৪ সালের মতো জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসন ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীন বৈঠক
জ্বালানি আমদানির চাপ কমাতে দেশজুড়ে সৌরবিদ্যুৎ আন্দোলনের ডাক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ