মালয়েশিয়ায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ৩ বাংলাদেশি দগ্ধ

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালয়েশিয়ায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ৩ বাংলাদেশি দগ্ধ
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪



মালয়েশিয়ায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ৩ বাংলাদেশি দগ্ধ

মালয়েশিয়ার জোহর রাজ্যের একটি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ বাংলাদেশি শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসার জন্য স্থানীয় সুলতানাহ আমিনাহ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় হঠাৎ বিস্ফোরণ ঘটে।

ইস্কান্দার পুতেরির ফায়ার স্টেশনের অপারেশন কমান্ডার মোহাম্মদ ফাইজ সুলেমান জানান, সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেশ কয়েকটি অগ্নিনির্বাপক দল।

এই কর্মকর্তা আরও জানান, ইস্কান্দার পুতের, স্কুডাই, পেকান নেনাস, পোনটিয়ান বারু ও সেবানা কোভের মোট ৬টি ফায়ার স্টেশন থেকে আটটি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কয়েক ঘণ্টার চেষ্টার পর বিকেল চারটার দিকে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে জানান তিনি। বলেন, চারটি কারখানার মধ্যে একটি লজিস্টিক গুদাম ৮০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি রাসায়নিক কোম্পানির তিনটি কারখানা ৯০ শতাংশ পুড়ে গেছে।

বিস্ফোরণে কারখানার ভেতরে থাকা তিন বাংলাদেশি শ্রমিকের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। দমকলকর্মীরা পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ তাদের হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি। তবে ওই তিন বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৭:০৬:৩৭   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প
একে একে ইমরান খানের তিন বোনই আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ