ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি তরুণ-তরুণী

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি তরুণ-তরুণী
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪



ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি তরুণ-তরুণী

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক হওয়া দুই বাংলাদেশি তরুণ-তরুণী কারাভোগ শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।

বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ভারতের ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহযোগিতায় আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত দিয়ে দেশে ফেরেন তারা।

ফিরে আসা বাংলাদেশিরা হলেন, চট্টগ্রামের রাউজান উপজেলার সুব্রত ভট্টাচার্য্য (২১) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার জান্নাত আক্তার (১৯)।

সুব্রত ভট্টাচার্য্যের মা সাংবাদিকদের বলেন, ‘আমি পোশাক কারখানায় কাজ করি। আমাদের আর্থিক অবস্থা খারাপ বিধায় ছেলেকে একটা আশ্রমে পড়াশোনা করার জন্য দেয়া হয়। একদিন রাতে ফোন আসে আমার ছেলে ভারতে। ফোন পেয়ে আমি দিশেহারা হয়ে যাই। সে ওখানে থাকার প্রায় ১০ মাস আমি পাগলপ্রায় ছিলাম। আমার স্বামীও অসুস্থ। কোথায় যাব, কী করবো বুঝে উঠতে পারছিলাম না। এতদিন পর ছেলেকে পেয়ে আমি আনন্দিত।’

দেশে ফেরা সুব্রত ভট্টাচার্য্য জানান, তিনি ১০ মাস আগে রামগড় সীমান্তপথে পুরোহিত বিদ্যার্জনের জন্য ভারত যান। সেখানে তিনি বিএসএফের হাতে আটক হন।

জান্নাত আক্তার জানান, পরিছন্নতা কাজের জন্য দালালের মাধ্যমে তিনি ভারতে যান। সিলেটের খোয়াই সীমান্তপথে গিয়েছিলেন তিনি। দেশে ফিরতে পেরে তিনি খুব খুশি।

বাংলাদেশ সময়: ১৭:০৪:১৭   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ