ডোম জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তার দায়িত্ব সরকারের : নাহিদ ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডোম জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তার দায়িত্ব সরকারের : নাহিদ ইসলাম
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪



ডোম জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তার দায়িত্ব সরকারের : নাহিদ ইসলাম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ডোম জনগোষ্ঠীর দীর্ঘদিনের অনেক বঞ্চনা রয়েছে। আমরা আপনাদের কথা শুনব, আপনাদের জন্য কাজ করতে চাই। ডোম জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তার দায়িত্ব সরকারের।

আজ সূত্রাপুরের পোস্তগোলা শ্মশান ঘাটে দুর্গাপূজা উপলক্ষে একতা ডোম সমাজ যুব পূজা কমিটি আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম আরো বলেন, ডোম জনগোষ্ঠী যেভাবে আমাকে সন্তান হিসেবে গ্রহণ করলেন তার জন্য আমি কৃতজ্ঞ। নতুন বাংলাদেশের জন্য আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি সেভাবেই সামনের দিনগুলোতে কাজ করে যাব। বাংলাদেশের মানুষকে সেবা করা আমাদের প্রধান দায়িত্ব ও কর্তব্য। আমাদের দেশে নানা ধর্ম-বর্ণের জনগোষ্ঠী রয়েছে। সকলের অধিকার নিশ্চিত করার মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি।

নাহিদ ইসলাম বলেন, গত ৫০ বছরে আমাদের মধ্যে অনেক ভেদাভেদ, বৈষম্য, বঞ্চনা তৈরি হয়েছে। আমরা চাই সামনের দিনগুলোতে সকল বৈষম্য, বঞ্চনা, ভেদাভেদ দূর করে সমমর্যাদার বাংলাদেশ গড়ে তুলতে, যেখানে সকলের নাগরিক অধিকার থাকবে। দিনশেষে দেশটা আমাদের সকলের, এদেশে আমরা মিলেমিশে থাকব। দেশে বিভিন্ন সম্প্রদায়ের যে জনগোষ্ঠী রয়েছে তাদের সুবিধা অসুবিধা দেখা আমাদের সকলেরই কর্তব্য।

সভায় ডোম জনগোষ্ঠীসহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে উপস্থিত জনগণকে মিষ্টিমুখ করান উপদেষ্টা। আলোচনা সভায় ডোম জনগোষ্ঠীর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১২:৩২   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ