রংপুর ও সৈয়দপুরে পূজামণ্ডপ পরিদর্শনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রংপুর ও সৈয়দপুরে পূজামণ্ডপ পরিদর্শনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
শনিবার, ১২ অক্টোবর ২০২৪



রংপুর ও সৈয়দপুরে পূজামণ্ডপ পরিদর্শনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম আজ শনিবার রংপুর মহানগরের ধর্মসভা পূজামণ্ডপ এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার রানু এগ্রো পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

পরিদর্শনের সময় তিনি দুর্গাপূজার সার্বিক ব্যস্থাপনার খোঁজ-খবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপদেষ্টা বলেন, পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হবে।

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি পূরণে সরকার কাজ করছে। সাম্প্রতিক অনাকাঙ্খিত ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার তাদের ক্ষতি পূরণের ব্যবস্থা করেছে।

এসময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ২২:৫১:১৯   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ
জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর
নাসিকের সীমানা সম্প্রসারণে চার ইউনিয়ন যুক্ত হচ্ছে, ৩০ দিনের মধ্যে আপত্তি আহ্বান
নারায়ণগঞ্জ কাঁচপুরে ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান
ভারতের কাছ থেকে ‘ব্রহ্মস’ ও ‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৬
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন
অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর
পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ কাজ করার অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ