ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪



ইতিহাসের এই দিনে

আজ ১৪ অক্টোবর ২০২৪, সোমবার। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। চলুন ইতিহাস ঘেঁটে দেখা নেয়া যাক আজকের এই দিনে কী কী ঘটেছিল।

ঘটনাবলি

১৮০৬ - ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ইয়েনার যুদ্ধ সংঘটিত হয়।

১৮৮২ - পাকিস্তানের লাহোরে ভারতীয় উপমহাদেশের চতুর্থ পুরাতন সর্ব্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান (পাকিস্তানে প্রথম) পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৯২৬ - অ্যালেন আলেকজান্ডার মিলনী রচিত জনপ্রিয় শিশুতোষ বই উইননি-দি-পু প্রথম প্রকাশিত হয়।

১৯৪৪ - জার্মানির নাৎসি বাহিনীর বিখ্যাত সেনাকমান্ডার এরউইন রোমেল হিটলারের আদেশে আত্মহত্যা করেন। মার্শাল রোমেল দ্বিতীয় বিশ্বযুদ্ধে উত্তর আফ্রিকায় জার্মান বাহিনীর কমান্ডার ছিলেন এবং ব্রিটিশ সেনাদেরকে মিশরের উত্তরাঞ্চল পর্যন্ত বিতাড়িত করতে সক্ষম হয়েছিলেন।

১৯৪৬ - লন্ডনে বিশ্বের ২৫টি দেশের প্রতিনিধিরা বিশ্বব্যাপী পণ্যসেবার মান বজায় রাখতে মান নির্ধারক সংস্থা গঠনের বিষয়ে একমত হন। সংস্থাটি পরের বছর কার্যক্রম শুরু করে এবং সেই হিসেবে ১৪ অক্টোবর বিশ্ব মান দিবস পালিত হয়।

১৯৫৩ - জর্দান নদীর পশ্চিম উপকূলীয় কাবিহ গ্রামে সশস্ত্র ইহুদিবাদীরা নির্যাতনের নতুন অধ্যায়ের সূচনা করেন। এই গ্রামে ইহুদিবাদীরা টানা দুই দিন আগ্রাসী হামলার মাধ্যমে নিরীহ ফিলিস্তিনীদের ওপর নির্বিচার গণহত্যা চালান এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করেন।

১৯৫৫ - পূর্ববাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয়।

১৯৫৬ - বাবাসাহেব আম্বেদকর তার ৩ লাখ ৮৫ হাজার অনুসারীসহ সনাতন ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন।

১৯৬৪ - তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির মহাসচিব নিকিতা ক্রুশচেভ বহিষ্কৃত হন।

১৯৭১ - মার্কিন নভোযান মেরিনার-৯ প্রথম খুব কাছে থেকে নেয়া মঙ্গলের ছবি পৃথিবীতে পাঠায়।

১৯৮৬ - আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহার শুরু হয়।

১৯৯৩ - হাইতির বিরুদ্ধে পুনর্বার যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে।

১৯৯৭ - বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও যুক্তরাষ্ট্রের মেসার্স স্মিথ কো-জেনারেল (বাংলাদেশ) লিমিটেডের মধ্যে বেসরকারি খাতে বার্জ মাউন্টেড বিদ্যুৎ প্লান্ট স্থাপনের চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হয়।

২০২০ - পৃথিবীকে অতিক্রম করে ২০২০ টিবি-৯ এবং ২০২০ এসটি-১ নামে দুটি গ্ৰহাণু।

জন্ম

১৬৪৪ - পেনসিলভানিয়ার প্রতিষ্ঠাতা উইলিয়াম পেন।

১৭৭২ - বাউল কবি লালন শাহ।

১৮৪০ - বস্তুবাদী রুশ দার্শনিক ও সাহিত্য সমালোচক দমিত্রি পিসারিয়েভ।

১৮৮২ - আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামী নেতা ডি ভ্যালেরা।

১৮৮৪ - লালা হর দয়াল, ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় বিপ্লবী।

১৮৮৮ - ইংরেজ লেখক ক্যাথারিন ম্যাসফিল্ড।

১৮৯০ - বিশ শতকের বিশিষ্ট বাঙালি কবি বসন্তকুমার চট্টোপাধ্যায়। ডোয়াইট ডি. আইজেনহাওয়ার, যুক্তরাষ্ট্রের ৩৪তম প্রেসিডেন্ট।

১৮৯৩ - লিলিয়ান গিশ, মার্কিন অভিনেত্রী, পরিচালক ও লেখিকা।

১৮৯৪ - মার্কিন কবি ই ই কামিংস।

১৯২৭ - রজার মুর, ব্রিটিশ, জেমস বন্ড (চরিত্র) খ্যাত মডেল এবং অভিনেতা।

১৯৩০ - অশোকতরু বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী। সৈয়দ মুস্তাফা সিরাজ, ভারতীয় বাঙালি লেখক।

১৯৩১ - পণ্ডিত নিখিল রঞ্জন বন্দ্যোপাধ্যায়, ভারতীয় ধ্রুপদী সেতার বাদক।

১৯৪১ - রমা চৌধুরী, বাংলাদেশ মুক্তিযুদ্ধের একজন বীরাঙ্গনা।

১৯৬২ - প্রচেত গুপ্ত, ভারতীয় বাঙালি লেখক ও সাংবাদিক।

১৯৮১ - গৌতম গম্ভীর, ভারতীয় ক্রিকেটার, আইসিসি বর্ষসেরা ক্রিকেটার শিরোপাধারী।

১৯৮৮ - গ্লেন ম্যাক্সওয়েল, অস্ট্রেলীয় অল-রাউন্ডার।

১৯৯১ - জান্নাতুল ফেরদৌস পিয়া, বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী, মিস বাংলাদেশ শিরোপাধারী।

মৃত্যু

১৫১৪ - পণ্ডিত কবি এবং সম্রাট আকবরের সভাশিক্ষক ফয়েজি।

১৯৪৩ - জিমি ম্যাথুজ, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৫৬ - মহেন্দ্রনাথ দত্ত, বাঙালি লেখক ও স্বামী বিবেকানন্দর অনুজ।

১৯৭৩ - তারা চাঁদ, ভারতীয় প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাসবিদ।

১৯৮০ - শুট ব্যানার্জী, ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার।

১৯৮৪ - রবীন্দ্রবিশারদ পুলিনবিহারী সেন।

১৯৮৯ - বিশিষ্ট কার্টুনিস্ট ও চিত্রশিল্পী শৈল চক্রবর্তী।

১৯৯৯ - জুলিয়াস নেরিরি, তাঞ্জানিয়ার ঔপনিবেশ-বিরোধী কর্মী ও রাজনীতিবিদ।

২০২২ - বিশ্ব বিখ্যাত চলচ্চিত্র সিরিজ হ্যারি পটারে হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করা কিংবদন্তি অভিনেতা রবি কোলট্রেন।

বাংলাদেশ সময়: ১২:৩৪:১২   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা
সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ