আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসায় পাশে দাঁড়াবে অস্ট্রেলিয়া: জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসায় পাশে দাঁড়াবে অস্ট্রেলিয়া: জামায়াত আমির
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪



---

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৪ অক্টোবর) মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এর আগে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের স্কিল ডেভেলপমেন্টে অস্ট্রেলিয়া কীভাবে বাংলাদেশকে আরও বেশি সহায়তা করতে পারে সে ব্যাপারে আলোচনা হয়েছে।

দুদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে জামায়াত আমির বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে, তাদের চিকিৎসার জন্য সহায়তা এবং উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাশে দাঁড়াবে।

বাংলাদেশ সময়: ১২:৫৫:৪৩   ২৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
নতুন ভিসানীতির অনুমোদন দিল সরকার
অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি
ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সড়ক ও সেতু মন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান কবির
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা দূর হবে না - ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ