সুনামগঞ্জে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪



সুনামগঞ্জে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন

জেলায় আজ জামায়াতে ইসলামীর ২০২৫-২৬ সেশনের জন্য রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার জেলা শহরের প্রিয়াঙ্গণ কমিউনিটি সেন্টারে বেলা ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম।
সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোমতাজুল হাসান আবেদের পরিচালনায় এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান।
এসময় জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ শামসউদদীন, অধ্যাপক মো. আব্দুল্লাহ, সহকারী সেক্রেটারি এডভোকেট মো. নূরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে জেলা জামায়াতের আমীর নির্বাচনের জন্য রুকনদের পক্ষ থেকে ভোট গ্রহণ করা হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. ফখরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২২:০৫:২০   ৫০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ