শপথ নিয়েছেন পিএসসির চেয়ারম্যান

প্রথম পাতা » ছবি গ্যালারী » শপথ নিয়েছেন পিএসসির চেয়ারম্যান
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪



শপথ নিয়েছেন পিএসসির চেয়ারম্যান

শপথ নিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান ও চার সদস্য।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।

গত ৯ অক্টোবর বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।

এছাড়া সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন- নুরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. নাজমুল আমিন মজুমদার, মো. সুজায়েত উল্লাহ। দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হয়, সে সময় পর্যন্ত তারা কমিশনের সদস্য পদে থাকবেন।

পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া মোবাশ্বের মোনেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক সম্পন্ন করেন। ১৯৯৯ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন মোবাশ্বের মোনেম।

এর আগে গত ৮ অক্টোবর পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ সদস্য পদত্যাগপত্র জমা দেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৫৭   ২৭৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল, র‍্যালি-আলোচনায় মুখরিত শহর
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি নায়াব
লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার
টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস
আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন : বিদ্যুৎমন্ত্রী
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
আলফাডাঙ্গায় মায়ের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ, কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যু
৫১ বছর পর নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টে সরাসরি ভোটে নির্বাচন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ