বিএনপিকর্মী হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে ফারুক খান

প্রথম পাতা » আইন আদালত » বিএনপিকর্মী হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে ফারুক খান
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪



বিএনপিকর্মী হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে ফারুক খান

গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুই বছর আগে বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানের সময় গুলিতে মকবুল নামে বিএনপির এক কর্মী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ফারুক খানকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যার আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক নাজমুল হাছান। এ সময় তার ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে ঢাকার সিএমএইচ এলাকা থেকে র‍্যাব-১ এর মেজর আবীরের নেতৃত্বে গ্রেপ্তার করা হয় ফারুক খানকে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। সেদিন কার্যালয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি আশেপাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায় পুলিশ। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় মাহফুজুর রহমান নামের একজন গত ৩০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:১২   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
বোয়ালমারীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের সশ্রম ‌কারাদণ্ড
মাদারগঞ্জে দুই খুনের মামলা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
বোয়ালমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তিন যুবকের যাবজ্জীবন
আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে: চিফ প্রসিকিউটর
বোয়ালমারীতে ৬ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ