সিদ্ধিরগঞ্জে ছিন্তাইয়ের অভিযোগে ৪ যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ছিন্তাইয়ের অভিযোগে ৪ যুবক আটক
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪



সিদ্ধিরগঞ্জে ছিন্তাইয়ের অভিযোগে ৪ যুবক আটক

সিদ্ধিরগঞ্জে ট্রাকের হেলপারকে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ৪ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (১৪ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মৃত বদুইর রহমান ওরফে কানা বদুর ছেলে মো: রুবেল (৩৪), মৃত নুরু উদ্দিনের ছেলে মো: জুয়েল রানা (২২), তারজুল ইসলামের ছেলে সাদেকুল ইসলাম সুজন (৪১) ও নুরু উদ্দিনের ছেলে মো: সোহেল রানা (৪১)। তারা সকলেই সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকার বাসিন্দা।

মারধরের শিকার ট্রাকের হেলপার নুর হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওয়াসিম আকরাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়। তাদের দুপুরে রিমান্ডের আবেতন চেয়ে কোর্টে প্রেরণ করা হয়।

মামলায় নূর হেসেন অভিযোগ করেন, রবিবার রাতে দিকে রুবেল ও জুয়েল রানা ট্রাকের ভেতর ঘুমিয়ে থাকা নুর হোসেনকে ডেকে তোলে। কিছু বুঝে উঠার আগেই রুবেল তাকে ঝাপটে ধরে টাকা মোবাইল ছিনিয়ে নেয়। এবং সকল আসামিরা মিলে নূর হোসেনকে মারধর করে।

বাংলাদেশ সময়: ২৩:২৮:২৩   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
আল কোরআন ও আল হাদিস
নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক
ঝুপড়ি ঘরে এক যুগ, সরকারি একটি ঘরের অপেক্ষায় খগেন মন্ডল
দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ