ফতুল্লায় চাঁদা দাবি ও ঝুট সন্ত্রাসের অভিযোগে আনিস আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় চাঁদা দাবি ও ঝুট সন্ত্রাসের অভিযোগে আনিস আটক
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪



ফতুল্লায় চাঁদা দাবি ও ঝুট সন্ত্রাসের অভিযোগে আনিস আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলে পোশাক কারখানায় চাঁদা দাবি ও ঝুট সন্ত্রাসের অভিযোগে আনিস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) তাকে ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে আনিস আলোচিত ত্বকী হত্যা মামলার আসামি আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী পাগলা হামিদের লোক।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, চাঁদা দাবি ও ঝুট সন্ত্রাসের সাথে জড়িত থাকার অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে সেনা সদস্যরা। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

‘সাম্প্রতিককালে তার বিরুদ্ধে থানায় কেউ সরাসরি অভিযোগ করেন নাই। তবে, তার পূর্ববর্তী কর্মকাণ্ডের রেকর্ড খারাপ। তাকে আগস্ট মাসের একটি চুরির মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে’ যোগ করেন ওসি।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:০৩   ৪৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
আল কোরআন ও আল হাদিস
নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক
ঝুপড়ি ঘরে এক যুগ, সরকারি একটি ঘরের অপেক্ষায় খগেন মন্ডল
দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ