পররাষ্ট্র উপদেষ্টার সাথে কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পররাষ্ট্র উপদেষ্টার সাথে কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪



পররাষ্ট্র উপদেষ্টার সাথে কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক আজ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তাদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, তৈরি পোশাক খাত, ইপিএস শ্রমিক, দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত উপদেষ্টা তৌহিদ হোসেনকে তার নতুন দ্বায়িত্বলাভের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো জোরদার করতে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

তৌহিদ শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সক্ষমতার প্রতি আস্থা রেখে সমর্থনমূলক অবস্থানের জন্য কোরিয়া সরকারকে ধন্যবাদ জানান। তিনি দ্বিপক্ষীয় বাণিজ্যে ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশে একটি প্রধান বিদেশী বিনিয়োগকারী হিসেবে কোরিয়ার ভূমিকা স্বীকার করেন।

এ সময় উভয় পক্ষই আন্তর্জাতিক অঙ্গনে ঘনিষ্ঠ সহযোগিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, মুক্ত বাণিজ্য ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি কোরিয়ার মানবিক সহায়তার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৫২   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ