আড়াইহাজারে পৌর আ.লীগ সাংগঠনিক সম্পাদকসহ আটক ২

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে পৌর আ.লীগ সাংগঠনিক সম্পাদকসহ আটক ২
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪



আড়াইহাজারে পৌর আ.লীগ সাংগঠনিক সম্পাদকসহ আটক ২

বিভিন্ন মামলার আসামী হিসেবে আড়াইহাজার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ২ জনকে আটক করে পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে আড়াইহাজারের মুকুন্দি গাজীপুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আড়াইহাজার পৌরসভার আওয়ামী লীগের সাংগঠনিক ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান মোল্লা (৪৮) ও দিঘির পাড়া এলাকার স্থানীয় আওয়ামী লীগ কর্মী রাজু মিয়া (৩৩)।

হাবিবুর রহমানেকে ভাংচুর ও বিস্ফোরক মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং রাজু মিয়াকে দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি বাবুল মিয়া হত্যা মামলার আসামী হিসেবে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন লাইভ নারায়ণগঞ্জকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে হাবিবুর রহমান ও রাজু মিয়াকে আটক করা হয়। আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:২৭   ৪২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ