কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টি অতীব জরুরি : গণশিক্ষা উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টি অতীব জরুরি : গণশিক্ষা উপদেষ্টা
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪



কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টি অতীব জরুরি : গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘আমাদের দেশে মেন্টাল হেল্থ কেয়ার বিষয়টি অনেক বড়। কিন্তু চিকিৎসা অপ্রতুল। প্রাথমিক কেয়ারটা সঠিকভাবে নিতে পারলে মানুষ অনেক উপকৃত হয়। কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টি অতীব জরুরি।

তিনি বলেন, ‘মানসিক স্বাস্থ্যসেবার বিষয়টি নিয়ে জনগণকে সচেতন করা উচিত। সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এ বিষয়ে সভা, সিম্পোজিয়াম করলে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টি গুরুত্ববহ হবে।’

বুধবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেয়ার সময় এসেছে’ শীর্ষক সাইন্টিফিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বিএসএমএমইউ’র মনোরোগবিদ্যা বিভাগ এবং অ্যালামনাই অব মনোরোগবিদ্যা বিভাগ যৌথভাবে সেমিনারের আয়োজন করে।

বিএসএমএমইউ’র অ্যালামনাই অব মনোরোগবিদ্যা বিভাগের আহ্বায়ক এবং মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মোহাম্মদ মহসিন আলী শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-বিএসএমএমইউর প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার মো. শাহিনুল আলম, প্রফেসর ডাক্তার হিদায়েতুল ইসলাম, প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবদুল মুত্তালিব, প্রফেসর ডাক্তার মো. নিজাম উদ্দিন, সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শামসুল আহসান প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৭:০০:৩৭   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৮ ঘন্টা পর মিললো নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরির মরদেহ
রূপগঞ্জে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড
জেলা পুলিশের নিরাপত্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন
জুলাইকে ধারণ মানে শুধু দিবস পালন নয়, বৈষম্যহীন সমাজ গড়া: ডিসি
নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ