জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক ঢাকা আসছেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক ঢাকা আসছেন
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪



জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক ঢাকা আসছেন

তিন দিনের সফরে ঢাকা আসছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। সব ঠিকঠাক থাকলে আগামী ২৯ অক্টোবর ঢাকায় পা রাখতে পারেন তিনি। টুর্কের এ সফরে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সর্বশেষ অবস্থার পাশাপা‌শি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলার বিষয়ে আলোচনা হ‌ওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশ্বাসযোগ্য এক‌ সূত্রে শনিবার (১৯ অক্টোবর) এ তথ‌্য জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফলকার টুর্কের ঢাকা সফর নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ইতোমধ্যে কাজ শুরু করেছে জাতিসংঘের হাইকমিশনারের দপ্তর। সবকিছু ঠিক থাকলে ২৯-৩১ অক্টোবর ঢাকা সফর করবেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।

ঢাকার এক‌টি কূটনৈতিক সূত্র বলছে, ইতোমধ্যে ফলকার টুর্কের ঢাকা সফরের তা‌রিখ চূড়ান্ত হয়েছে। তি‌নি ২৯ অক্টোবর ঢাকায় আসবেন। সফরে ছাত্র-জনতার আন্দোলন বিগত সরকার কীভাবে দমনের চেষ্টা করেছিল, সে বিষয়ে অনুসন্ধানে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নিতে পারেন টুর্ক।

এ ছাড়া, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলার বিষয়েও আলোচনা হবে টুর্কের এ সফরে। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলা নিয়ে উভয়পক্ষের নীতিগত সম্মতি রয়েছে। টুর্কের সফরের সময়ে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হতে পারে।

জানা গেছে, ঢাকা সফরের সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করবেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার। পাশাপা‌শি পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন এবং অন্তর্বর্তী সরকারের আরও ক‌য়েকজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতি‌নি‌ধিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ঢাকা সফরের কথা ছিল টুর্কের। তবে উভয়পক্ষের সময়সূচিতে না সমন্বয় না হওয়ায় পেছানো হয় সফরটি।

প্রসঙ্গত, সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করে‌ছিলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।

বাংলাদেশ সময়: ১০:৫৯:২২   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর
নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব অপরিহার্য : শারমীন এস মুরশিদ
ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের ঘোষণা নাহিদের
সংগ্রামের মাধ্যমে আদায় করা ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে: মির্জা আব্বাস
স্বাধীনতার সময় জামায়াতের ইনসাফ ছিল না : এ্যানি
জামায়াতে ইসলামী একটি প্রতারক দল : সালাহউদ্দিন আহমদ
জনগণের অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত না হলে কিছুই টেকসই হবে না: তারেক রহমান
প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির
শুধু দল নয়, মাটি ও মানুষের কথাও ভাবতে হবে: গিয়াস উদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ