দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে তৎপর খাগড়াছড়ি জেলা প্রশাসন

প্রথম পাতা » চট্টগ্রাম » দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে তৎপর খাগড়াছড়ি জেলা প্রশাসন
সোমবার, ২১ অক্টোবর ২০২৪



দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে তৎপর খাগড়াছড়ি জেলা প্রশাসন

খাগড়াছড়িতে নিত্যপণ্যসহ সকল প্রকার প্রয়োজনীয় সামগ্রী ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন।

সোমবার (২১ অক্টোবর) সকালে খাগড়াছড়ি বাজারে জেলা টাস্কফোর্সের নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বাজার, বৃহৎ আড়ৎ, গোডাউন, কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেইনের অন্যান্য স্থান পরিদর্শন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখা নিয়ে মনিটরিং করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী।

এ সময় রোজলিন শহীদ চৌধুরী বাজারের বিভিন্ন নিত্যপণ্যের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে নিত্যপণ্যের মূল্যতালিকা নিয়মিত টানিয়ে রাখার অনুরোধ করেন এবং পরবর্তীতে কোনো ভাবে এই নিয়মের ব্যতয় ঘটলে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান।

সেই সঙ্গে স্থানীয় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার নির্দেশ প্রদান করেন।

এছাড়াও তিনি মানসম্মত খাদ্য পণ্য ক্রয়-বিক্রয় জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেন এবং নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেন।

এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পশুপালন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:০৯:৩০   ২৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ